পাঁচ নেতার জামিনের অধিকতর শুনানি ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসের জামিন আবেদনের ওপর অধিকতর শুনানি হবে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় মতিঝিল থানায় ২৪ সেপ্টেম্বর করা ৪৪ নম্বর এবং ৫ নভেম্বর করা ১৬ নম্বর মামলায় বিএনপির এই নেতাদের গ্রেপ্তার দেখানো হয়। ৮ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়। শুনানির সময় আদালতে আজ তাঁদের হাজির করা হয়নি।
১৪ নভেম্বর এই পাঁচ নেতাকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদে মোট আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম। রিমান্ডের এই আদেশ স্থগিত করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন হাইকোর্ট। এরপর তাঁরা জজ আদালতে জামিনের আবেদন করেন।