পাঁচ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম, চট্টগ্রামের ডিআইজি (চলতি দায়িত্ব) আসাদুজ্জামান মিয়া, র‌্যাবের পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, র‌্যাবের পরিচালক মহসিন হোসেন ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিনয় কৃষ্ণ বালা। তাঁরা সবাই এত দিন এসব পদে চলতি দায়িত্বে ছিলেন।