পাঁচ পুলিশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে ডাকাতি মামলার এক আসামির পালানোর ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার পুলিশের পাঁচ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে হালিশহর জেলা পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের ওই পাঁচ সদস্য হলেন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মো. শাহজাহান, কনস্টেবল মো. মোস্তফা, আবদুল মালেক, আবু তাহের ও গোলাম নবী।