পাঁচ প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী, দোকানদার ও চাকরি পেশার লোকজনকে বড় কাজ বা ব্যবসা দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। তারপর প্রতিষ্ঠানের বড় সাহেব বলে একজনের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। ওই বড় সাহেব নিজেকে বিদেশি বলে পরিচয় দেন। তিনি নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে বিরামহীন ইংরেজিতে কথা বলেন। আরেকজন দোভাষী হিসেবে হিন্দিতেও কথা বলতে থাকেন। শুরু হয় প্রতিষ্ঠানে যোগ দেওয়ার নানা কৌশল। এসব কৌশলে আকৃষ্ট হয়ে অনেকে টাকা-পয়সার জোগান দিতে থাকেন।এ রকম প্রতারক চক্রের পাঁচ সদস্যকে কুষ্টিয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা গ্রেপ্তার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফারুক হোসেন, খোকন উদ্দিন, সাইদুর রহমান, আসাদুজ্জামান ও নূরুল ইসলাম। তাঁদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের মেজর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রতারক চক্রের সদস্যরা সাত-আট বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় এ রকম প্রতারণা করে ৮০-৮৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।