প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে গতকাল বৃহস্পতিবার পাঁচটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরের হড়গ্রাম বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে মেসার্স একতা স্টোরস, জনি স্টোরস, মোর্শেদ ট্রেডার্স, রিহান ট্রেডার্স ও মক্কা সেমাই কারখানাকে এ জরিমানা করা হয়। দপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী অভিযানে নেতৃত্ব দেন। এতে সহায়তা করে মহানগর পুলিশের একটি দল।