পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় ২টি রেস্তোরাঁ ও ৩টি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রি, খাদ্যে কৃত্রিম রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ও লেবেল ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকায় আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম সমীর বিশ্বাস। এ সময় জনতা রেস্টুরেন্টকে ৫ হাজার, শাপলা রেস্টুরেন্টকে ৫ হাজার, বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার, গ্রামীণ ফুডকে ৪০ হাজার ও শ্যামলী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সমীর বিশ্বাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়েছে।