পাঁচ প্রমোদতরীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত পর্যটক পরিবহনের দায়ে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পাঁচটি প্রমোদতরীকে গতকাল শনিবার জরিমানা করা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি শাহা পৃথক অভিযান চালিয়ে প্রমোদতরী কেয়ারী সিন্দাবাদকে ২০ হাজার টাকা; শহীদ জব্বার, ফারহান ক্রুজ, এলসিটি কুতুবদিয়া ও ঈগল-১-কে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।