পাঁচ প্রার্থীকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল পৌরসভার পাঁচ কাউন্সিলর প্রার্থীকে গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাঁদের গতকাল বেলা তিনটার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী জাকিয়া সুলতানা, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজুল হক, মো. আশরাফুজ্জামান ও শরিফুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের মো. বাদশা মিয়া। তাঁদের মধ্যে প্রথম চারজনের বিরুদ্ধে ঈদুল আজহায় বিভিন্ন রকম শুভেচ্ছা সংবলিত পোস্টার টানানো এবং বাদশা মিয়ার বিরুদ্ধে বাসায় লোক নিয়ে নির্বাচনী সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. ফাহিমুল ইসলাম জানান, নোটিশ পাওয়া প্রার্থীরা অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।