পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুনের মামলার প্রধান আসামি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের শূন্য পদে উপনির্বাচন আগামী ২ আগস্ট। আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উপনির্বাচনে প্রার্থীরা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট্ট নজরুল, ওলামা লীগের নেতা আমির হোসেন ভান্ডারী, নূর হোসেনের সহযোগী আরিফুল হক, আবদুল আজিজ ও এ আর রাসেল।
নূর হোসেন সাত খুনের মামলার প্রধান আসামি ও বন্য প্রাণী সংরক্ষণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নূর হোসেন বর্তমানে কলকাতার কারাগারে আটক রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ উপনির্বাচনে বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা পাঁচজন। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।