পাঁচ বছর পর আংশিক কমিটি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ প্রায় পাঁচ বছর পর গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠন সূত্র জানায়, কমিটিতে মামুনুল হক সভাপতি ও এম এ খালেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির ১৯ সদস্যের মধ্যে চারজন কেন্দ্রীয় প্রতিনিধি এবং অন্য ১৫ জন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মেয়াদ হবে এক বছর।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সভাপতি মামুনুল হক ফলিত পদার্থবিদ্যার এবং সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সর্বশেষ কমিটি হয়েছিল ২০০৫ সালে।