পাঁচ বছর পর আজ ছাত্র সংসদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঁচ বছর পর আজ রোববার ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক বছর মেয়াদি ছাত্র সংসদ নির্বাচনে একমাত্র ছাত্রলীগই ২০টি পদে পূর্ণ প্যানেলে নির্বাচন করছে। ছাত্রদল নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ছাত্রলীগ ছাড়াও ছাত্রশিবির ১৮টি পদে নির্বাচন করছে। এ ছাড়া ছাত্র ইউনিয়ন আটটি পদে প্রার্থী দিয়েছে। ছাত্রলীগের দীপঙ্কর দাশ সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মফিজুর রহমান। এ দুটি পদে ছাত্র ইউনিয়নের পক্ষের প্রার্থী সুব্রত দে ও সঞ্জয় কুমার শীল। সহসভাপতি পদে ছাত্রশিবিরের প্রার্থী নেই। সাধারণ সম্পাদক পদে শিবিরের প্রার্থী আবদুল জলিল।কলেজ সংসদ সূত্রে জানা গেছে, মোট এক হাজার ২৯৯ জন ভোটার রয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ঝুলন দাশ শর্মা। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট নেওয়া হবে।