ভোলায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ও জলদস্যুর কবলে পড়ে গত পাঁচ বছরে ৬০০ জেলে নিহত হয়েছেন। ভারতের জলসীমানায় আটকে আছেন আরও শতাধিক জেলে। প্রতিনিয়ত জেলেরা মহাজনের দাদন, এনজিওর কিস্তি, দস্যু ও বনপ্রহরীদের চাঁদাবাজির শিকার হচ্ছেন।
গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার মৎস্যজীবী সংগঠনের নেতা, জেলে ও বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের সদস্যরা এসব তথ্য তুলে ধরেন। ‘জেলেদের নিরাপত্তা ও আইনগত অধিকার’ বিষয়ক মতবিনিময় সভায় তাঁরা জেলেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
ওই সভায় বক্তারা বলেন, ভোলায় প্রভাবশালী ব্যক্তিরা দরিদ্র জেলেদের নদীতে অবৈধ জাল পাততে বাধ্য করছেন। প্রশাসন অভিযানের নামে তাঁদের হয়রানি করছে। শুধু জেলেরা নন, তাঁদের স্ত্রী-কন্যারাও মহাজন-প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন।
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করীম ওই সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হালিম প্রমুখ। তাঁরা জেলেদের সমস্যা সমাধানে রাজনৈতিক হস্তক্ষেপ ও অবৈধজাল উৎপাদন কল বন্ধ, জীবনবিমা ও রেশন প্রথা চালু এবং ব্যাংক হিসাবের মাধ্যমে সাহায্য-সহযোগিতা দেওয়ার সুপারিশ করেন।
মতবিনিময়সভায়বক্তারা
পাঁচ বছরে ছয় শ জেলে নিহত
ভোলা প্রতিনিধি
ভোলায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ও জলদস্যুর কবলে পড়ে গত পাঁচ বছরে ৬০০ জেলে নিহত হয়েছেন।ভারতের জলসীমানায় আটকে আছেন আরও শতাধিক জেলে।প্রতিনিয়ত জেলেরা মহাজনের দাদন, এনজিওর কিস্তি, দস্যু ও বনপ্রহরীদের চাঁদাবাজির শিকার হচ্ছেন।
গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার মৎস্যজীবী সংগঠনের নেতা, জেলে ও বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের সদস্যরা এসব তথ্য তুলে ধরেন। ‘জেলেদের নিরাপত্তা ও আইনগত অধিকার’ বিষয়ক মতবিনিময় সভায় তাঁরা জেলেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
ওই সভায় বক্তারা বলেন, ভোলায় প্রভাবশালী ব্যক্তিরা দরিদ্র জেলেদের নদীতে অবৈধ জাল পাততে বাধ্য করছেন।প্রশাসন অভিযানের নামে তাঁদের হয়রানি করছে।শুধু জেলেরা নন, তাঁদের স্ত্রী-কন্যারাও মহাজন-প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন।
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করীম ওই সভায় সভাপতিত্ব করেন।বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হালিম প্রমুখ।তাঁরা জেলেদের সমস্যা সমাধানে রাজনৈতিক হস্তক্ষেপ ও অবৈধজাল উৎপাদন কল বন্ধ, জীবনবিমা ও রেশন প্রথা চালু এবং ব্যাংক হিসাবের মাধ্যমে সাহায্য-সহযোগিতা দেওয়ার সুপারিশ করেন।