পাঁচ বছরে প্রায় ১৫ হাজার প্রবাসীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

গত পাঁচ বছরে বিদেশ থেকে প্রায় ১৫ হাজার প্রবাসীর লাশ দেশে এসেছে। ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মে মাস পর্যন্ত ১৪ হাজার ৭৯৮ জন প্রবাসী বাংলাদেশির লাশ এসেছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রোববার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩ সালে দুর্ঘটনায় বিদেশে এক হাজার ৪৮ জন শ্রমিক মারা গেছেন।

অভিবাসন-বিষয়ক বেসরকারি সংস্থাগুলো বলছে, প্রতিবছর আড়াই থেকে তিন হাজার বাংলাদেশি বিদেশে মারা যান। এই মৃত্যু বন্ধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।