পাঁচ বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন উদ্বোধনের পাঁচ বছর পেরিয়ে গেলেও বিশেষজ্ঞ চিকিৎ সকসহ প্রয়োজনীয় জনবলের অভাবে এখনো চালু হয়নি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম। ফলে উপজেলার দরিদ্র জনগোষ্ঠীসহ বিপুলসংখ্যক মানুষ সরকারি চিকিৎ সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষের চিকিৎ সার একমাত্র কেন্দ্র এ স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০২ সালে এটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়। এ জন্য তিন কোটিরও বেশি টাকায় একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। এটি নির্মাণের পর আধুনিক অস্ত্রোপচার কক্ষসহ বিভিন্ন বিভাগের জন্য সরবরাহ করা হয় আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎ সা সরঞ্জাম। তা ছাড়া রোগীদের বিছানাসহ প্রয়োজনীয় আসবাবও কেনা হয়। ২০০৬ সালের ১ আগস্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এটিতে এখন পর্যন্ত চিকিৎ সাসেবা চালু হয়নি।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দীর্ঘ সময়েও চিকিৎ সাসেবা কার্যক্রম চালু না হওয়ায় হাসপাতালের অত্যাধুনিক ‘অটোক্লেভ’ যন্ত্রসহ অন্য দামি চিকিৎ সা সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।অন্যদিকে ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কার্যক্রম চালু রয়েছে, তাতেও সমস্যার শেষ নেই। বিধিমোতাবেক এখানে নয়জন চিকিৎ সকের পদ থাকলেও এর মধ্যে সাতটি পদই শূন্য। সেবিকার নয়টি পদের মধ্যে শূন্য ছয়টি। তা ছাড়া ওয়ার্ডবয়, সুইপার, নৈশপ্রহরীসহ বিভিন্ন বিভাগে প্রয়োজনের তুলনায় খুবই কমসংখ্যক কর্মচারী আছেন।সূত্র জানায়, প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গড়ে দুই শতাধিক রোগী আসেন। এসব রোগীকে ঠিকমতো দেখে ব্যবস্থাপত্র দেওয়া এত কমসংখ্যক চিকিৎ সকের পক্ষে সম্ভব হয় না। ফলে বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎ সকদের।সম্প্রতি সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে চিকিৎ সকের অভাবে স্বাস্থ্য সহকারী রোগীদের চিকিৎ সা দিচ্ছেন। দ্বিতীয় তলায় রোগীদের ওয়ার্ডজুড়ে দুর্গন্ধময় পরিবেশ। শৌচাগারগুলো অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় হওয়ায় হাসপাতালে থাকা কষ্টকর হয়ে পড়ে। অনেকগুলো শয্যা ভাঙা এবং মশারিও নেই। রয়েছে বিড়ালের অবাধ চলাফেরা।স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যথাযথ চিকিৎ সাসেবা পাচ্ছেন না—এ অভিযোগের সত্যতা স্বীকার করে আবাসিক চিকিৎ সা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম জানান, চিকিৎ সক ও সেবিকাসংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎ সাসেবা দেওয়া সম্ভব হয়ে ওঠছে না।নেত্রকোনার সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদ জানান, বিশেষজ্ঞ চিকিৎ সকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ করে ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। এ জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি প্রয়োজন।