প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন আদালতে পাঁচ বছরের বেশি সময় ধরে অনিষ্পন্ন বিচারাধীন মামলার সংখ্যা ২৪ লাখ ৪৮ হাজারের মতো। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।
রেজাউল হক চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পাঁচ বছরের বেশি ধরে অনিষ্পন্ন ফৌজদারি মামলার সংখ্যা নয় লাখ ৭২ হাজার ১৯টি, জেলা জজশিপের বিভিন্ন আদালতে দুই লাখ ৫৩ হাজার ৮৩২টি, মুখ্য বিচারিক হাকিমের আদালতে সাত লাখ ১৮ হাজার ১৮৭টি এবং দেওয়ানি মামলার সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ৮৬টি। তিনি জানান, গত পাঁচ বছরে জজ আদালতগুলোতে মোট নিষ্পত্তি হওয়া দেওয়ানি মামলার সংখ্যা ছয় লাখ ৫৪ হাজার ৩৯৩টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ৩৬ লাখ ৩৭ হাজার ২৮১টি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।