পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে শিশুটির মা প্রথম আলোকে বলেন, বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি মুরগি খুঁজতে বাড়ির পাশে যান। এই সুযোগে শিশুটি বাড়ির উঠানে খেলা করার সময় একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সজীব (১৭) তাকে কৌশলে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের ঘরের লোকজন এগিয়ে এলে সজীব পালিয়ে যায়। মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় অসুস্থ অবস্থায় শিশুটিকে গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে মামলা না হওয়ায় আপাতত একজন গাইনি চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে রাখা হবে।