পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের কালিয়ারা গ্রামে গত সোমবার বিকেলে মো. হান্নান মিয়া (২০) পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সোমবার রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার তার মা-বাবা ইউনিয়ন পরিষদে দুস্থ ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করতে যান। গ্রামের মো. আবুল হাসেমের ছেলে হান্নান মিয়া শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে নানাভাবে ভয়ভীতি দেখায়, যাতে ঘটনাটি কাউকে না বলে। পরে শিশুটি তার বড় বোনের কাছে বললে সে তার মা-বাবা ও প্রতিবেশীদের জানায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে হান্নান আত্মগোপন করে।শিশুটির বাবা জানান, মেয়েটি খেতে পারছে না।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘ঘটনার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির বাবাকে থানায় আসতে বলা হয়েছে।’