প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন পাঁচজন বরেণ্য ব্যক্তিকে ২০১১ সালের একুশে পদক দিয়েছে। তাঁরা সবাই চট্টগ্রামের। পদক পেলেন, শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু ইউসুফ (মরণোত্তর), সমাজসেবায় আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), সমাজ উন্নয়নে সেকান্দর হোসেন মিয়া (মরণোত্তর), সাংবাদিকতায় ওবায়দুল হক ও সংগীতে মোহাম্মদ নাসির (মরণোত্তর)। গত সোমবার রাতে লালদীঘি মাঠে একুশে বইমেলা অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশন আয়োজিত ১০ দিনের বইমেলাও শেষ হয়।