পাঁচ বসতঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেছার আলী গ্রামের হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির লোকজন।
সাইদুল ইসলাম ও নুরুল আবছার নামের দুই ব্যক্তি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদ দুলালের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নুরুল আবছার, আবু বক্কর, সাইদুল ইসলাম, মোহাম্মদ দুলাল ও আলাউদ্দিনের পাঁচটি বসতঘর পুড়ে যায়।