পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক পাঁচ বাংলাদেশিকে গত বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনাজপুরের হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এক পতাকা বৈঠক শেষে তাঁদের হস্তান্তর করা হয়।
ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার রূপসী গ্রামের লিটন হালদার, তাঁর স্ত্রী সিতা রানী, মেয়ে নূপুর রানী এবং সুজানগর উপজেলার সুরেশ রবি দাস ও নওগাঁর আত্রাই উপজেলার রবি দাস।
গত বুধবার রাতে হিলি সীমান্তের শূন্যরেখায় তল্লাশিচৌকির গেটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার পরিদর্শক জাফরুল্লাহ খান।