পাঁচ বিঘা জমির আখ পুড়ে ছাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক আবু তাহের মোল্লা তাঁর আখখেতের আখ কাটার পর নিচে পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে শুক্রবার সন্ধ্যায় আগুন দিয়েছিলেন। ঝড়ের কারণে সেই আগুনের অংশ গিয়ে পড়ে পাশের রফিউদ্দিনের পাঁচ বিঘার আখখেতে। সে আগুনে পুড়ে গেছে ওই খেতের সব আখ। এতে ক্ষতি হয়েছে দেড় লাখ টাকার।রফিউদ্দিন ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের সবচেয়ে বড় আখচাষি। তাঁর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। এবারও তাঁর ৯০ বিঘা জমিতে আখের চাষ ছিল। যে প্লটে আগুন লেগেছে, সেটি ছিল ১৯ বিঘার প্লট। বাকি ১৫ বিঘার আখ ইতিমধ্যে চিনিকলে সরবরাহ করেছেন। রফিউদ্দিন জানান, কয়েক দিন আগে আবু তাহের মোল্লার ছেলে কামাল হোসেনের সঙ্গে তাঁর বচসা হয়। তিনি আশঙ্কা করছেন, ওই কারণে শত্রুতা করে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানায় মৌখিক অভিযোগও করেছেন তিনি। কৃষক আবু তাহের মোল্লা জানান, সন্ধ্যায় নয়, তিনি আগুন দিয়েছিলেন বিকেলে। আর তাঁর খেত থেকে আগুন লেগেছে, তাও সঠিক বলা যাচ্ছে না। কারণ পাশে আরেকটি আখখেত থাকলেও সেখানে আগুন লাগেনি।