পাঁচ বিচারপতি শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে পাঁচ বিচারপতি গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন৷ সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান৷
পাঁচ বিচারপতি হলেন: বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ৷