পাঁচ বিচারপতির এজলাসে বসার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতি ছুটি প্রত্যাহার করে এজলাসে বসার সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনা করে ও অ্যাটর্নি জেনারেলের অনুরোধে সাড়া দিয়ে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পর হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতি ২৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নেন। তাঁরা হলেন: বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি এম এ হাই, বিচারপতি ফারুক আহমেদ, বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি অনুরোধ জানিয়েছিলাম। বিচারপ্রার্থীদের দূর্ভোগ ও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করে তাঁরা রোববার এজলাসে বসার সিদ্ধান্ত নিয়েছেন।’