পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচটি বিভাগের অনেক জায়গায় আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব জায়গায় বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।