পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, যারা অন্ধকারে থেকে মানুষ হত্যার হুমকি দেয়, তারা কাপুরুষ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বুদ্ধিজীবী হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিদাতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক অরুণ কুমার দেবের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার, পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিন চৌধুরী, সহসভাপতি মো. ফরহাদ হোসেন খান, কোষাধ্যক্ষ এ এইচ এম রাকিবুল মাওলা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে, কর্মচারী সমিতির সভাপতি ওমর ফারুক।