পাঁচ বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১১ লাখ ৫২ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে আট লাখ ২২ হাজার ২৭৫ জন। পাসের হার ৭১ দশমিক ৩৪। জিপিএ-৫ পেয়েছে আট হাজার ৫২ জন। ভালো ফলের ভিত্তিতে প্রতিটি শিক্ষা বোর্ডে ২০টি করে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ, এদের মধ্য থেকে পাস করা শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সেরা প্রতিষ্ঠানের এই তালিকা করা হয়েছে। এখানে পাঁচটি শিক্ষা বোর্ডের সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো:রাজশাহী বোর্ড: পাবনা ক্যাডেট কলেজ এই বোর্ডে প্রথম হয়েছে। এখান থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। দ্বিতীয় হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। ৫৫ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। তৃতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ২৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন। চতুর্থ রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। ১০৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। পঞ্চম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। ৫৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ষষ্ঠ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ২২৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। সপ্তম বগুড়া জিলা স্কুল। ২৩১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২৯জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। অস্টম নওগাঁ সরকারি কেডি হাইস্কুল। ১৩০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। নবম নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। ৯২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। দশম পাবনা জিলা স্কুল। ২৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫৪। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। ১১তম বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল। ২৫৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ১২তম রাজশাহী কলেজিয়েট স্কুল। ১৮৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। ১৩তম রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়। ১৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭৪। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ১৪তম সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল। ১৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ১৫তম সিরাজগঞ্জ সরকারি বিএল হাইস্কুল। ১৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। ১৬তম জয়পুরহাট আরবি গভ. হাইস্কুল। ১২৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ১৭তম নবাবগঞ্জের হরি মোহন গভ. হাইস্কুল। ১৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। ১৮তম পাবনার ইক্ষু গবেষণা হাইস্কুল। ৫৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ১৯তম রাজশাহী গভ. গার্লস হাইস্কুল। ১২৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। ২০তম হয়েছে পাবনা গভ. গার্লস হাইস্কুল। ২৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। যশোর বোর্ড: এই বোর্ডে প্রথম হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ৫৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। দ্বিতীয় খুলনা জিলা স্কুল। ৩৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। তৃতীয় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। ১১৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। চতুর্থ খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২৮১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। পঞ্চম খুলনার ফুলতলা উপজেলার মিলিটারি কলেজিয়েট স্কুল। ৬০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ষষ্ঠ যশোরের দাউদ পাবলিক স্কুল। ৯০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। সপ্তম কুষ্টিয়া জিলা স্কুল। ২৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। অষ্টম যশোরের ঝিকরগাছার শেখ আকিজউদ্দিন উচ্চবিদ্যালয়। ১৫৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। নবম খুলনা পাবলিক কলেজ। ২০৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। দশম কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। ১১তম চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়। ১৪৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ১২তম চুয়াডাঙ্গার ভিজে সরকারি হাইস্কুল। ১৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ১৩তম যশোর জিলা স্কুল। ২৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ১৪তম যশোর সরকারি বালিকা বিদ্যালয়। ১৯৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। ১৫তম খুলনার নৌবাহিনী সেকেন্ডারি স্কুল। ১৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ১৬তম নড়াইলের লোহাগড়া মাধ্যমিক বিদ্যালয়। ২৪২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। ১৭তম সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়। ১১৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে নয়জন। ১৮তম যশোরের বিএএফ শাহিন কলেজ। ১৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। ১৯তম যশোরের শর্শার বুরুজবাগান বালিকা উচ্চবিদ্যালয়। ১৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে তিনজন। ২০তম স্থান লাভ করেছে ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ১৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪২ জন। জিপিএ-৫ পেয়েছে নয়জন। বরিশাল বোর্ড: এই বোর্ডে সেরা বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ৩৮০ জন অংশ নিয়ে পাস করেছে ৩৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। এই বিদ্যালয়ের ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। চতুর্থ স্থানে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১২৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পটুয়াখালী সরকারি জুবিলী হাইস্কুল পঞ্চম স্থানে। এই বিদ্যালয় থেকে ১৮৮ জনের মধ্যে ১৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন। ষষ্ঠ স্থানে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। সপ্তম পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৬৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে নয়জন। অষ্টম ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এটি থেকে ১৪৫ জন অংশ নিয়ে ১৪৫ জনই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে নয়জন। নবম হয়েছে বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ১০৯ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। দশম স্থানে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এটি থেকে ১৯৬ জন অংশ নিয়ে ১৯২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে আটজন। ১১তম স্থানে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। ১৮৬ জন অংশ নিয়ে ১৮৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ১২তম স্থানে বরগুনা জিলা স্কুল। এটি থেকে ১৭৮ জন অংশ নিয়ে ১৭২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে নয়জন। ১৩তম স্থানে ঝালকাঠি হরিচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়। এটি থেকে ১২৪ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন। ১৪তম স্থানে ভোলার চন্দ্র প্রসাদ মাধ্যমিক বিদ্যালয়। এটি থেকে ১২০ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। ১৫তম স্থানে বরগুনার তালতলী মাধ্যমিক বিদ্যালয়। এটি থেকে ১১০ জন অংশ নিয়ে ১১০ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ১৬তম বাকেরগঞ্জের মহেষপুর উচ্চবিদ্যালয়। এটি থেকে ১০৬ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। ১৭তম স্থানে ভোলার চরফ্যাশন মাধ্যমিক বিদ্যালয়। এটি থেকে ৯৮ জন অংশ নিয়ে ৯৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ১৮তম স্থানে বরগুনার তসলিমা মেমোরিয়াল একাডেমি স্কুল। এটি থেকে ৮৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। ১৯তম বরগুনার পাথরঘাটার তসলিমা মেমোরিয়াল একাডেমী। এটি থেকে ৬৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ২০তম স্থানে পটুয়াখালীর গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়। এটি থেকে ৬০ জন অংশ নিয়ে ৫৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। কুমিল্লা বোর্ড: এই বোর্ডে প্রথম স্থানে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। কুমিল্লা মডার্ন উচ্চবিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯২৬ জন অংশ নিয়ে ৯২০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৪ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। কুমিল্লা জিলা স্কুল চতুর্থ স্থানে। এই বিদ্যালয় থেকে ৩৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ পঞ্চম স্থানে। এই বিদ্যালয় থেকে ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬২৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। ষষ্ঠ স্থানে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সপ্তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০৪ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। অষ্টম স্থানে চাঁদপুরের আল আমিন একাডেমি। এই বিদ্যালয় থেকে ৩৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। নোয়াখালী জিলা স্কুল নবম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ২৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৭০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। দশম স্থানে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩২৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১১তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ১৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬২ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ১২তম স্থানে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা বহুমুখী উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৩৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৫৪ জন পাস করেছে। এদের মধ্যে কেউ জিপিএ-৫ পায়নি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ১৩তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ২৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ১৪তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে আটজন। ১৫তম স্থানে লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ২১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১১ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় ১৬তম স্থানে। এই বিদ্যালয় থেকে ২৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৫১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ১৭তম স্থানে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। ১৮তম স্থানে ব্রাক্ষণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চবিদ্যালয় ১৯তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ২৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৪৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন। ২০তম হয়েছে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন।দিনাজপুর বোর্ড: এই বোর্ডে প্রথম স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫২ সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সেনানিবাস, রংপুর দ্বিতীয় স্থানে রয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল তৃতীয় স্থানে রয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। চতুর্থ স্থানে সৈয়দ সরকারি টেকনিক্যাল হাইস্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৬ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় পঞ্চম স্থানে। এই বিদ্যালয় থেকে ১৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। ষষ্ঠ স্থানে রংপুর জিলা স্কুল। এই বিদ্যালয় থেকে ২০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০৫ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সপ্তম স্থানে। এই বিদ্যালয় থেকে ২৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। অষ্টম স্থানে দিনাজপুর জিলা স্কুল। এই বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নবম স্থানে। এই বিদ্যালয় থেকে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। দশম স্থানে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী ১১তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৩ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ১২তম স্থানে কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৮ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় ১৩তম স্থানে। এই বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২০ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ১৪তম স্থানে লায়ন উচ্চবিদ্যালয়, নীলফামারী। এই বিদ্যালয় থেকে ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৫তম স্থানে। এই বিদ্যালয় থেকে ২০৪ জন অংশ নিয়ে ১৯৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ১৬তম স্থানে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। সেন্ট ফিলিপস উচ্চবিদ্যালয় দিনাজপুর ১৭তম স্থানে। এই বিদ্যালয় থেকে ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুজন। ১৮তম স্থানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন। গাইবান্ধার আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন ১৯তম স্থানে। এই বিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ২০তম স্থানে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাতজন।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও রাজশাহী এবং যশোর, দিনাজপুর ও বরিশাল আঞ্চলিক কার্যালয়।]