পাঁচ ব্যক্তির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর এলাকায় গতকাল মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি ও হত্যা মামলাসহ চার মামলার আসামি মো. শামীম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় আদালত জুয়া খেলার দায়ে পাঁচ ব্যক্তিকে এক দিনের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বাউফল থানার ওসি বলেন, ‘তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’