পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গত রোববার সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পালন না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছেন।ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো বড়বাজারের মেসার্স শিব ভান্ডার, মেসার্স রশিদ ট্রেডার্স, মেসার্স সেলিম ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স বিসমিল্লাহ স্টোর ও হোসেনপুর এলাকার কল্পনা বেকারি।রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডর নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন দোকান ও কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিক্রয়মূল্য না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ওই পাঁচ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।