পাঁচ ভারতীয়কে পুশইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ গত শুক্রবার গভীর রাতে ভারতীয় পাঁচ নাগরিককে বাংলাদেশের ভেতর ঠেলে দিয়েছে (পুশইন)। পুশইন হওয়া ব্যক্তিরা হলেন ইলিয়াস আলী, তাঁর স্ত্রী মমতাজ বেগম, তাঁদের ছেলে ফয়েজ আলী, এন্তাজ আলী ও মেয়ে শাহীনা খাতুন। ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের মেজর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।