পাঁচ মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় পাঁচ মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ রায় দেন। পুলিশ জানায়, উপজেলার সান্তাহার পৌর শহর এলাকায় গত সোমবার মাদক সেবন অবস্থায় সান্তাহার ইয়াড কলোিনর শামীম হোসেন ও সান্তাহার নতুন বাজার এলাকার দেলোয়ারকে আটক করে পুলিশ। এ ছাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমানকে গত মঙ্গলবার মাদক সেবনের সময় আটক করে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত শামীমকে এক বছর, দেলোয়ারকে ছয় মাস ও হাফিজুরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত সোমবার মাদক সেবনের অপরাধে একই আদালত নওগাঁর আত্রাইয়ের তেঁতুলিয়া গ্রামের চঞ্চল ও লাল্টুকে তিন মাস করে কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি