পাঁচ মামলায় নিজামীসহ ৫ নেতার জামিন বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক পাঁচটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের জামিন বহাল রয়েছে।জামায়াতের এই পাঁচ নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি (নো অর্ডার)। ফলে পৃথক পাঁচ মামলায় পাঁচজনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে।