পাঁচ মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর হাজিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের আদালতে আজ সোমবার হত্যাচেষ্টা, দাঙ্গা, চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার ভৌমিক, জেলা জজ মফিজুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের আদালতে হাজিরা দেন মিলন।
চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে মিলনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হন। ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।