পাঁচ মাস পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকার রত্না বেগম নামে এক গৃহবধূর লাশ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গৃহবধূর বাবার বাড়ি আশুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাঁর লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের একটি দল। লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর বরিয়াবহ এলাকা থেকে রত্না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। গৃহবধূর বাবা আকবর হোসেন বাদী হয়ে গাজীপুর আদালতে গত ২ ফেব্রুয়ারি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। পরে আদালতের আদেশে গতকাল বুধবার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।