পাঁচ মাসের শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর ফইল্যাতলী এলাকা থেকে হারিয়ে যাওয়া পাঁচ মাস বয়সী একটি শিশুকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে আয়েশা আক্তার (১৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গত ২৮ জুলাই ভোরে শিশুটিকে নিয়ে সটকে পড়েন আয়েশা। চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকায় চলে যান। ৩১ জুলাই রাতে আয়েশা বিমানবন্দর এলাকায় শিশুটি কোলে নিয়ে ভিক্ষা করার সময় তার কান্নাকাটির শব্দে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

শুক্রবার পাহাড়তলী থানায় খবর পৌঁছার পর থানার পুলিশ ঢাকায় চলে যায়। গতকাল শনিবার বিকেলে আয়েশা ও শিশুটিকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে শিশুটিকে তার অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা শিশুটির হারিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন থানা এবং সীমান্ত এলাকায় তারবার্তা পাঠিয়েছি। গতকাল শনিবার শিশুটিকে উদ্ধার করে আনার পর আয়েশার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে এবং তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’  

জানা যায়, গত ২৪ জুলাই আয়েশা ফইল্যাতলী এলাকায় সদীপ হোসেনের বাসায় আশ্রয় চান।