পাঁচ মেয়র ও ১৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পাঁচজন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের একজন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের ১২ জনের মনোনয়নপত্র আপিল শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, আপিল শুনানির রায়ের পর মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৬ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। তবে আগামী শনিবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। এর পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে জেলা নির্বাচন কমিশন। মেয়র পদের যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন জেপি (মঞ্জু) সমর্থিত প্রার্থী অ আ ম হায়দার আলী, এলডিপি সমর্থিত ওয়াহেদ আজগর চৌধুরী, এম এ সালাম, কামাল উদ্দিন চৌধুরী এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মো. এয়াকুব হোসেন ভূঁইয়া।