পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁদের মধ্যে নির্বাচনে ভোটের প্রাপ্ত ফলে পাঁচজন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জয়পুরহাট পৌরসভার নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল মোত্তালিব জানান, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। ওই পরিমাণ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোস্তাফিজুর রহমান ২৩ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শামছুল হক ১১ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।
অপর পাঁচ প্রার্থী জাতীয় পার্টির আ স ম মোক্তাদির তিতাস ৫০১ ভোট, সিপিবির দেওয়ান বদিউজ্জামান ১০৪ ভোট, জাসদের আমেজ উদ্দীন ৮৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাজ্জাদ আহম্মেদ ২৯৯ ভোট ও জামায়াতে ইসলামীর স্বতন্ত্র প্রার্থী হাসিবুল আলম ১ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে ভোট পড়েছে ৩৭ হাজার ৬০৬টি। নির্বাচনের বিধান অনুসারে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেলে সেই সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে ওই পাঁচ প্রার্থী প্রয়োজনীয় অর্থাৎ ৪ হাজার ৭৭৫ ভোটের চেয়ে কম ভোট পাওয়ায় তাঁরা জামানতের টাকা ফেরত পাবেন না।