প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার দুপুরে মালয়েশিয়াগামী পাঁচ যাত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মহেশখালী থানার পুলিশ সূত্র জানায়, এই যাত্রীদের নিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা সাগরের মাঝখানে বৈরী আবহাওয়ায় পড়ে গত রোববার রাতে কূলে ফিরে আসে। পরে উপজেলার কুতুবজোম
ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার কয়েকজন দালাল পাঁচজন যাত্রীকে একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। খবর
পেয়ে মহেশখালী থানার
পুলিশ তাঁদের উদ্ধার করে। তাঁরা হলেন মোহাম্মদ বকুল হোছাইন (৪৫), মোহাম্মদ ইছাহাক মণ্ডল (২৫), আবদুল মালেক (২২), মোহাম্মদ রুবেল (২৫) ও মোহাম্মদ হিরণ (৩২)। আটক ব্যক্তিরা মেহেরপুর, ঝিনাইদহ ও সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা।