পাঁচ যুবককে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ বৃহস্পতিবার সকালে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান জানান, ওই পাঁচ যুবক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশের ধাওয়া খেয়ে যুবকেরা ভারতে ঢুকেছিল। যুবকদেরকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন রবজেল হোসেন (২৬), শুকুর আলী (২৮), জিয়া মণ্ডল (২৫), ফিরোজ আহমেদ (২৪) ও মেহাম্মদ আলী (৩২)। তাঁদের বাড়ি গয়েশপুর গ্রামে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান প্রথম আলো ডটকমকে জানান, জীবননগর থানা পুলিশ কাউকে ধাওয়া করেনি। আর বিএসএফ কোন কোন ব্যক্তিকে আটক করেছে তা-ও জানা নেই।