প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যৌতুক ছাড়াই বিয়ে করবেন বলে পাঁচ যুবক শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার তারাকান্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাঁরা শপথ নেন। যুবকেরা হলেন তারাকান্দা ইউপি সেবাকেন্দ্রের উদ্যোক্তা তারেক মিয়া, বিশকা ইউনিয়নের শাহজাহান কবির, গালাগাঁও ইউনিয়নের রুহুল আমিন, কাকনী ইউনিয়নের আল-মামুন এবং সাংবাদিক ফজলে এলাহী ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টালবিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যৌতুক, বাল্যবিবাহ, ইভ টিজিং বিষয়েও আলোচনার একপর্যায়ে যৌতুক ছাড়া বিয়ে করতে ইচ্ছুকদের হাত তুলতে বলা হয়। পাঁচ যুবকের ইচ্ছার পরিপ্রেক্ষিতে শপথ পড়ানো হয়।