পাঁচ রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের পাঁচটি হোটেল ও রেস্তোরাঁকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার এই জরিমানা করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। হোটেলগুলো হলো বহদ্দারহাটের হোটেল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস, হোটেল কাশবন, হোটেল ম্যানিলা, হোটেল নিউ ভাতঘর, দি ক্রাউন চায়নিজ অ্যান্ড বিরিয়ানি হাউস। এগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল বলে আদালত সূত্রে জানা গেছে।