পাঁচ লাখ টাকা অনুদান দিল অটবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে পাঁচ লাখ টাকা দিয়েছে অটবি। সম্প্রতি সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলরের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন অটবির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিজ্ঞপ্তি।