প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলার ছোট গৌরীচন্না গ্রামের বাসিন্দা শিরিন আকতার (৩৫) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে শিরিনকে সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য চার-পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর দরিদ্র পরিবারের এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই। এ জন্য সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সাউন্ড অব মিউজিক, চলতি হিসাব নম্বর: ০০১৬-০২১০০০৩০৭৭, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি., বসুন্ধরা শাখা, ঢাকা। ফোন: ০১৭১৯৮৮৩৫৯৫। বিজ্ঞপ্তি।