পাঁচ লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাসোনা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুষ্কৃৃতকারীরা।গত শনিবার রাতে বিষ প্রয়োগের এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে বলে ক্ষতিগ্রস্ত মালিক শাহজালাল দাবি করেছেন।গতকাল রোববার সকালে এলাকা ঘুরে জানা গেছে, মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাসোনা গ্রামের মসজিদসংলগ্ন একটি পুকুর নয় বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেন একই গ্রামের শাহজালাল। এতে তাঁর পৌনে চার লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে।পুকুরের মালিকের দাবি, বর্তমানে পুকুরের মাছের দাম পাঁচ লক্ষাধিক টাকা। শনিবার রাত ১০টার দিকে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দিলে ওই রাতেই পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তিনি জাল দিয়ে ধরে অর্ধলক্ষাধিক টাকার মাছ বিক্রি করেন। রোববার সকালে পানিতে কয়েক মণ মাছ ভেসে ওঠে।