পাঁচ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামে বৃহস্পতিবার রাতে একটি বাগানের পাঁচ শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এ বি এম সিদ্দিক গত বছর কাণ্ডপাশা গ্রামের কাজী জহিরুল ইসলামের কাছ থেকে পাঁচ একর জমি কিনে সেখানে মেহগনি, নারিকেল, সুপারি, রেইন ট্রি, কড়ই, সেগুন, আকাশমণি, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ লাগান। বাগানের ব্যবস্থাপক আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় ভূঁইয়া শাহরিয়ার ওই জমি কিনতে ব্যর্থ হয়ে এ বি এম সিদ্দিকের সঙ্গে শত্রুতা শুরু করেন এবং বিভিন্ন সময় বাগানের ক্ষতিসাধন করার হুমকি দেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে।