পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দী এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে গতকাল শনিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন পরীক্ষার প্রথম ও পঞ্চম পর্বের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলার নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান কেন্দ্র পরিদর্শনে এসে অসদুপায় অবলম্বনের অপরাধে ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কামাল হোসেন, রুবেল শেখ, সুব্রত কুমার বিশ্বাস, আবু মোরসালিন ও সামিনা সুলতানা। নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।