পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা অনুদান বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১৯৮৩ সালের এসএসসির শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস ’৮৩ গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের মেধাবী ও অসচ্ছল পাঁচ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা অনুদান বিতরণ করেছে।
ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এমকেপির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান। বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, এমকেপির পরিচালক রবিউল আযম প্রমুখ।
শিক্ষা অনুদান পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশাত রায় বলেন, ‘আমার পড়ালেখা সচল রাখতে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
এ ব্যাপারে সংগঠনের সদস্য কাদিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হয়েছে।