পাঁচ শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাক এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, তাওহীদ আদনান, ফাতেহ আকরাম ও জামাল হোসেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক হওয়া ওই পাঁচ শিবিরকর্মী রাজধানীতে গত রবি ও সোমবার সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল বিকেলে তাঁরা আবার মৌচাক এলাকায় নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন।