পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের অপরাধে রাজধানীর পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে এক শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন সংস্থাটির এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক এ কে এম মিজানুর রহমান।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর রূপনগরে অবস্থিত ওই কারখানাগুলোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) নেই। কারখানাগুলোর মধ্যে নিউ কালার ডিজাইনকে ১১ লাখ টাকা, এক্সিম অ্যাপারেল ওয়াশিংকে সাত লাখ, যমুনা ওয়াশিং প্লান্টকে চার লাখ, উইন্ড ওয়াশকে তিন লাখ ও কে এম ওয়াশিং প্লান্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।