প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলায় সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। গত রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। এ বছর সংগীতে কুমার সাহা, লোকসংস্কৃতিতে গৌরাঙ্গ লাল হালদার, নাটকে তাপস ভট্টাচার্য্য, নৃত্যে রেহানা আক্তার ও চিত্রশিল্পে শিশির কুমার হালদার সম্মাননা পেয়েছেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, পদক ও সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা জাহান প্রমুখ।