পাঁচ শীর্ষ নেতার মুক্তি দাবি করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন্দী শীর্ষ পাঁচ নেতার অবিলম্বে মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী। তাঁরা হলেন দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামান।গতকাল বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই পাঁচ নেতার মুক্তি দাবি করেন।